আমাদের সময়
রঙিন বাসটা একটি বিদ্যালয়। নাম—চাকার স্কুল। ছয় চাকার বাসের ভেতরটা সাজানো হয়েছে শ্রেণিকক্ষের আদলে। সেখানে দেওয়া হয় প্রাক্-প্রাথমিক শিক্ষা। এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে নিম্ন আয়ের পরিবারের শিশুরা। বাসের গাজুড়ে রঙিন আঁকিবুঁকি—পেনসিল, কম্পাস, স্কেলসহ আর কত কী। চেনা এসব শিক্ষা উপকরণের মধ্যেই স্কুলপড়ুয়া শিশুর মুখ। পিঠে যার স্কুলব্যাগ, মুখে নির্মল হাসি। বাসের অপর পাশেও হাস্যোজ্জ্বল এক শিশুর ছবি। তার হাতে বইয়ের সঙ্গে যে ট্যাবলেট, আলাদা করে দৃষ্টি কাড়ে। তাই প্রথম দর্শনে রঙিন স্টিকারে মোড়ানো বাস দেখে আর দশটা স্কুলবাস বলেই মনে হয়েছিল। কিন্তু ভুল ভাঙল ভেতরের গুঞ্জন, শ্রেণির কক্ষের খুনসুটি, খুদে পড়ুয়াদের গলা মিলিয়ে পড়ার আওয়াজে—‘স্বরে অ...’, ‘স্বরে আ...’। রঙিন বাসটা আদতে একটি স্কুল, স্কুলের বাস নয়। নাম—চাকার স্কুল। ছয় চাকার বাসের ভেতরটা শ্রেণিকক্ষ। স্কুলটি রাজধানীর চারটি এলাকায় ঘুরে ঘুরে পড়াচ্ছে বলেই নামকরণ করা হয়েছে ‘চাকার স্কুল’। সহজ করে বললে, চাকার ওপর স্কুল। বিজ্ঞাপন সুবিধাবঞ্চিত পরিবারের এই শিশুদের পড়াশোনায় হাতেখড়ি হচ্ছে চাকার স্কুলে। ২৩ সেপ্টেম্বর মিরপুরের শিন্নিরটেক এলাকায়। লেখক...