Skip to main content

Posts

Showing posts from January, 2020

আলো ছড়াচ্ছেন আলমগীর

খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউপি সদস্য এস এম আলমগীর হোসেন শ্রাবণ। নিজ কর্মগুণে একজন সাধারণ ইউপি সদস্য থেকে অসাধারণ হয়ে উঠেছেন তিনি। তার কার্যক্রমে এলাকার মানুষ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সদস্যরাও খুশি। তাদের কাছে আলমগীর এখন একটি গর্বের নাম। মূলত এই ইউপি সদস্যের পাঁচটি ব্যতিক্রম উদ্যোগই এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি প্রতিবন্ধী শিশুদের জন্য যেমন স্কুল করেছেন, তেমনি প্রতিষ্ঠা করেছেন আদবকায়দা শেখানোর স্কুলও। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ লাইব্রেরি, নিজে ভ্যান চালিয়ে আগ্রহীদের মাঝে সেই বই বিতরণ করেন। পরিবেশ সুরক্ষায় গাছের প্রতিও আলমগীরের রয়েছে অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই এরই মধ্যে রোপণ করেছেন ১০ হাজারের বেশি গাছের চারা। এছাড়া বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে অনেক নারীকে করেছেন স্বাবলম্বী। রূপসার দেবীপুর গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ৩০ শতক জমিতে ২০১৭ সালের আগস্টে প্রতিবন্ধী শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন আলমগীর। প্রতিষ্ঠানের নাম দেন 'আলো ফুটবেই মো. সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্র'। এখানে প্রথম থেকে অষ্টম...