Skip to main content

Posts

Job News -Business Marketing

Seo, content writing and digital marketing expert jobs - Dhaka Job context looking for english content writers, white hat link building, blog posts ,social media and seo marketer . Job responsibilities â keyword analysis and content writing for websites, digital... clickbd.com Manager - sales & marketing Cem Upvc Limited Plan, organize, implement and monitor sales activities to achieve sales target and managing and mentoring the sales team. Formulate agenda of monthly sales meeting, regional & area meeting and... bdjobs.com Sales engineer, marketing Design Vision Associates Ltd - Dhaka Identify and develop sources of potential clients and effectively communicate with clients. Maintain regular contact with Key Clients and others via telephone, face-to-face and written communication.... bdjobs.com Need Marketing Consultants for service Company jobs - Dhaka Sadar, Dhaka Looking...

স্বল্প সময়ের মধ্যে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল

ফাইল ছবি স্বল্প সময়ের মধ্যে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ইতিমধ্যে ওই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এখন ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক দৈনিক ইত্তেফাককে বলেন, স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সাথে পিএসসির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলক্ষ্যে ৩৮তম বিসিএসের ফলাফল দ্রুত প্রকাশের চেষ্টা চলছে। ৩৮তম বিসিএস চলমান অবস্থায় ৩৭, ৩৯, ৪০ এবং ৪১তম বিসিএসের কার্যক্রম শুরু করা হয়। এর মধ্যে ৩৭ এবং ৩৯তম বিসিএস কার্যক্রম শেষ করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে প্রতিবছর একটি করে বিসিএস শেষ করা হচ্ছে। গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নি...

ইউজিসির খসড়া: পরীক্ষা একসঙ্গে, ভর্তি বিশ্ববিদ্যালয়ের শর্তে

  জ্যেষ্ঠ প্রতিবেদক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকছেন ভর্তিচ্ছুরা। (ফাইল ছবি) Previous Next দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয়ভাবে কোন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, সে বিষয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।   তাতে বলা হয়েছে, কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখার জন্য তিনটি পৃথক কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি করা হবে। এই তিন শাখায় তিন দিন আলাদাভাবে পরীক্ষা হবে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে। ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের কেন্দ্রে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিতে পারবে। কেন্দ্রীয় ভর্তি কমিটির কাজ হবে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা। এরপর সেই ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করবে। শিক্ষার্থী ভর্তির জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয় প্রচলিত পদ্ধতিতে (কিংবা যেভাবে তারা উপযুক্ত মনে করে) তাদের প্রয়োজনীয় শর্ত সংযোজন করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। শিক্ষার্থীরা তখন...

শিক্ষাজ্বরে পাল্টে গেল কোরিয়া

আধুনিক কোরিয়া ১৯৫০ এর দশকে বিশ্বের সবচেয়ে গরীব,নিরীহ, জরাজীর্ণ, যুদ্ধবিধ্বস্ত, অশিক্ষিত, নিরক্ষর মানুষের দেশ ছিল। আর সেই দেশেই বর্তমান বিশ্বের মিরাকল। তাদের মিরাকলের মূল জীয়নকাঠি উন্নত শিক্ষাব্যবস্থা। কয়েকবছর ধরে দেশটির শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পাচ্ছে এই প্রযুক্তির দেশটি। গতকাল গুগলে বিশ্বের একহাজার র‍্যাংকিং বিশ্ববিদ্যালয় দেখলাম। যার মধ্য কোরিয়ার ৩৫টি রয়েছে। দেখুন ১৯৫৩ থেকে ২০২০– এই ৬৭ বছরে কোরিয়ার পথচলা একেবারেই মিরাকলে মতো। কোরিয়া তাদের শিক্ষা ব্যবস্থাকে সাজিয়েছে প্রাণের বর্ণিল সাজে, সুদূরিকা দিয়ে। জাতির বীজ রুপনের ধাপ হিসেবে। সকলে জানেই কোরিয়ার শিক্ষাব্যবস্থা বিশ্বখ্যাত ও গবেষণাপ্রসূত। বিশ্ব শিক্ষাব্যবস্থার র‌্যাংকিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান নিয়মিত হয়ে উঠেছে। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, কাইস্ট, কোরিয়া ইউনিভার্সিটি, ইয়নসে ইউনিভার্সিটি, হংগিক ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার আলো বিকিকিনি করছে কোরিয়া তথা বিশ্বজুড়ে। প্রকৌশল বিদ্যা আর গবেষণার মাধ্যমে নানা, উদ্ভাবনে, উৎকর্ষে তারা প্রতিযোগিতা দিচ্ছে সমানতাল...

ওরা এখন স্কুলে যাবে সাইকেলে

দিনাজপুর প্রতিনিধি স্কুল থেকে ওদের বাড়ি অনেক দূরে। তাই প্রতিদিন স্কুলে যেতে হয় পায়ে হেঁটে কিংবা কোনো যানে চড়ে। তবে হাঁটতেই হয় বেশিরভাগ সময়। স্কুলে যাতায়াতে একটি সাইকেলের ইচ্ছে মনে থাকলেও পরিবারের আর্থিক সমস্যার কারণে বাস্তবে তা মেলেনি এতদিন। কিন্তু রবিবার থেকে তাদের সে কষ্ট দূর হলো। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য তারা পেলো বাইসাইকেল। এখন ওদের চোখে-মুখে আনন্দের ঝিলিক। এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০১৯ এর আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, সবাই মিলে চেষ্টা করলে দেশ উন্নত হবেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজি বাংলাদেশের সিএসআর ম্যানেজার মো. গিয়াসউদ্দীন। ধুলাউড়ী কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল হামিদ মন্ডলের সভাপতিত্ব...

মুজিববর্ষে এক কোটি নারীকে প্রশিক্ষণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষে দেশের এক কোটি নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা শনিবার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষে প্রশিক্ষণ পাওয়ার পর এ এক কোটি নারী আর বেকার থাকবেন না। তারা নিজেরাই বিভিন্ন কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে স্বাবলম্বী হয়ে উঠবেন। এর ফলে দেশের মাথাপিছু আয় বাড়বে। দারিদ্র্য কমবে। নারীরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ইন্দিরা বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকারই জাতীয় সংসদে নারীদের আসন বাড়িয়ে ৫০টি করেছে। আর বিএনপি সরকার নারীদের অন্ধকারে ছুড়ে দিয়েছিল। কর্মিসভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের এমপি আদিব...

দেশজুড়ে চালু হচ্ছে ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি ‘ইন্টারনেট ১০১’

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ফেসবুকের সহযোগিতায় দেশব্যাপী ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি ‘ইন্টারনেট১০১’ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। সমগ্র দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার প্রসারের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুইটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও মোট জনসংখ্যার একটি বড়ো অংশের কাছে ইন্টারনেট পৌঁছায়নি। এ ক্ষেত্রে সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হলো ডিজিটাল সাক্ষরতার অভাব ও মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পর্কে অপর্যাপ্ত ধারণা। ‘ইন্টারনেট ১০১’ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করা হবে। এই উদ্দেশ্যে দেশব্যাপী বাংলালিংক-এর ৩০০০টি বিক্রয়কেন্দ্রে পৃথকভাবে গ্রাহকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন নিরাপত্তা সম্পর্কে আলোচনার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে ১৬০০জন শিক্ষার্থীকে নিয়ে ইয়ুথ কানেক্ট ডিসকাশন ফো...